ঢাকায় দেশি সফটওয়্যারের প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৈরি পোশাকশিল্প ও বস্ত্রশিল্প খাতে ব্যবহারের উপযোগী দেশি সফটওয়্যারের প্রদর্শনী গতকাল বৃহস্পতিবার থেকে রাজধানীর আগারগাঁওয়ের বিসিএস কম্পিউটার সিটিতে শুরু হয়েছে। সকাল ১০টায় বিজিএমইএর সহসভাপতি শহীদুল্লাহ আজিম এই মেলা উদ্বোধন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিলের উপ-সমন্বয়ক হাফিজুর রহমান ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) সাবেক সভাপতি এ তৌহিদ, রফিকুল ইসলাম, বেসিসের সহসভাপতি এম রাশিদুল হাসান, মহাসচিব উত্তম কুমার পালসহ অনেকে।
মেলায় বেসিস আটটি সফটওয়্যার নির্মাতাপ্রতিষ্ঠান তাদের তৈরি সফটওয়্যার প্রদর্শন করছে। এ প্রতিষ্ঠানগুলো হচ্ছে: অ্যাডভান্সড ইআরপি (বিডি) লিমিটেড, বেস্ট বিজনেস বন্ড লিমিটেড, সিএসএল সফটওয়্যার লিমিটেড, লজিক সফটওয়্যার লিমিটেড, লেক্সিনার সলিউশনস, সিসটেক ডিজিটাল লিমিটেড, মিডিয়া সফট লিমিটেড ও ইউরোবাংলা আইটি। প্রদর্শনী চলবে আগামীকাল শনিবার পর্যন্ত। এ মেলার আয়োজক বেসিস। সহায়তা করছে বাণিজ্য মন্ত্রণালয়ের আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিল।